মিরপুরে এভেরোজ স্কুলে কিন্ডারগার্টেন ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে কিন্ডারগার্টেন ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৭:১৫
রাজধানীর মিরপুরের এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে ‘কিন্ডারগার্টেন গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ডিওএইচএসের মিরপুর কালচারাল কনভেনশন হলে ১৫০ জন কেজি শিক্ষার্থীর আনুষ্ঠানিক গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়। এ উপলক্ষে প্রায় ৭০০ অভিভাবক, অতিথি, শিক্ষাবিদ ও শুভানুধ্যায়ীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের শিক্ষাজীবনের প্রথম একাডেমিক মাইলফলক উদযাপিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন পিএলসি-এর বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আবদুল্লাহ, ব্রিটিশ কাউন্সিল-এর ইংলিশ অ্যান্ড এক্সামস বিভাগের অ্যাকাউন্ট ম্যানেজার আনিকা বুশরা, একই বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নাজমুস সাকিব আহমেদ, অক্সফোর্ড একিউএ -এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর মো. শাহিন রেজা, ইসলামি চিন্তাবিদ শাইখ ড. প্রফেসর এবিএম হিযবুল্লাহ, শাইখ সানা উল্লাহ আযহারী, শাইখ রফিকুল্লাহ মাদানী, শাইখ শরাফত উল্লাহ নাদভী, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর-এর অ্যাডভাইজরি বোর্ডের সদস্য মজিদুল হক লিটন, আফজালুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মনিকা সোহাগ, বিদ্যালয়ের চিফ অ্যাডভাইজর শাইখ প্রফেসর মোখতার আহমদ।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত, স্কুল অ্যান্থেম, গ্র্যাজুয়েশন প্রসেশন, শিক্ষার্থীদের শপথ গ্রহণ, ইংরেজি ও বাংলা পরিবেশনা, নাশিদ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদ ও ক্রেস্ট প্রদান এবং শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, কোরআন শিক্ষা, পাঠাভ্যাস, শতভাগ উপস্থিতি, উত্তম চরিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অর্জনের স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর-এর অধ্যক্ষ ফাতিমা জেমাইমা রহমান, ভাইস প্রিন্সিপাল তাসলিমা সামাদ এবং এলিমেন্টারি সেকশনের প্রধান জ্যোতি ফারহানা গাজী। তাঁরা শিক্ষার্থীদের জীবনের প্রথম একাডেমিক অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন, কিন্ডারগার্টেন গ্র্যাজুয়েশন কেবল একটি আনুষ্ঠানিক সনদ প্রদান নয়; বরং এটি শিশুদের আত্মবিশ্বাস, কৌতূহল, সৃজনশীলতা ও আজীবন শিক্ষার যাত্রার একটি গুরুত্বপূর্ণ সূচনা।
উল্লেখ্য, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ব্রিটিশ কারিকুলামের (পিয়ারসন ও ক্যামব্রিজ) পাশাপাশি ইসলামী শিক্ষা, আরবি ভাষা, হিফজুল কোরআন, চরিত্র গঠন ও ভবিষ্যৎমুখী দক্ষতা উন্নয়ন-ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যালয়ের মূল দর্শন হলো—জ্ঞান, নৈতিকতা, ঈমান ও নেতৃত্বের সমন্বয়ে এমন প্রজন্ম গড়ে তোলা, যারা সমাজ, দেশ ও মানবতার কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- মিরপুর
- শিক্ষাপ্রতিষ্ঠান
