মিরপুরে গার্মেন্টস ও কেমিকেল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে একটি তৈরি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ১২:৪৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ | ১৪:২৯
রাজধানীর মিরপুরের রুপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি গার্মেন্টস ও কসমিক ফার্মা নামের আরেকটি কেমিকেল গোডাউনে আগুন লেগেছে। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানান তিনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের বলেন, মিরপুরের শিয়ালবাড়ির দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাত তলা। এর চার তলায় আগুন লেগেছে। আমরা পোশাক কারখানার এই আগুনটি মোটামুটি নিভিয়ে ফেলেছি। তবে রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।
- বিষয় :
- মিরপুর
- আগুন
- অগ্নিকাণ্ড
- গোডাউন
- গার্মেন্টস
