ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পল্লবীতে বস্তিতে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ

পল্লবীতে বস্তিতে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ
×

রাজধানীর পল্লবী থানা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৫:০৬

রাজধানীর পল্লবীর বাওনিয়া বাঁধ এলাকায় একটি বস্তিতে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, বাউনিয়া বাঁধে গণপূর্তের জায়গা দখল করে মানুষ ঘর তুলে বসবাস করছে। আজ বেলা ১২টার দিকে গণপূর্তের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বস্তিতে উচ্ছেদ অভিযানে যায় পুলিশ। অভিযানে বস্তিবাসী গণপূর্তের কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, এ ঘটনায় ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

আরও পড়ুন

×