ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ অবরোধ
×
×

সড়ক অবরোধ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১১:৪৩ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ১২:০৯

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে গোলচত্বরের চারপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অবরোধের কারণে গোলচত্বর দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না।

পোশাক শ্রমিক মো. ইমরান সমকালকে বলেন, দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বেতন বৃদ্ধি ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, সকাল থেকে শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। যান চলাচল স্বাভাবিক রাখতে তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

×