ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

১২৭ পদে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর

১২৭ পদে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৬:৪৭ | আপডেট: ১১ জুলাই ২০২০ | ০৭:০৩

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত সিএসপিবি প্রকল্পে ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, কোভিড ১৯ সৃষ্ট পরিস্থিতে শিশুদের নানা জরুরি সেবা প্রদানের জন্য শর্তসাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ওইসব পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। নিয়োগ পেলে তার মাসিক বেতন সর্বসাকুল্যে হবে ২৩ হাজার টাকা।

সমাজকর্ম, সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিষয় কিংবা বিবিএ, এমবিএ, এলএলবি, এলএলএম বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারীরা আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন।

আগ্রহী প্রার্থীরা নাম, ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২২ জুলাইয়ের মধ্যে [email protected] এই ইমেইলে পাঠাতে হবে। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আবেদেনর বয়স চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৩০ বছর, অভিজ্ঞদের জন্য বয়স ৪৫ হতে পারবে।


আরও পড়ুন

×