ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

হাল ছাড়ব না, শেষ পর্যন্ত দেখব: তাবিথ

হাল ছাড়ব না, শেষ পর্যন্ত দেখব: তাবিথ
×

ভোট দিচ্ছেন তাবিথ -সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ২০:৫৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ | ২১:৪৮

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোট দিলেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।

শনিবার সকাল ৮টায় গুলশানের মানারাত ইন্টারন্যশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। 

এ সময় তার সঙ্গে ছিলেন বাবা আবদুল আউয়াল মিন্টু, মা নাসরিন আউয়াল ও স্ত্রী সওসান ইস্কান্দার।

কেন্দ্র থেকে বেরিয়ে তাবিথ বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করা দেওয়ার অভিযোগ আসছে। যাই হোক হাল ছাড়বো না, শেষ পর্যন্ত দেখবো।    

তিনি জানান, ইভিএমে জটিলতার কারণে তার মা নাসরিন আউয়াল ভোট দিতে পারেননি। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। কোনোরকম বিরতি ছাড়াই ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

দুই সিটিতে মেয়র পদে লড়ছেন ১৩ জন প্রার্থী। এর মধ্যে উত্তরে ছয়জন এবং দক্ষিণে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারই প্রথম কোনো সিটি করপোরেশন নির্বাচনের পুরো ভোট ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএম এর নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে দুজন করে সেনাবাহিনীর সদস্য আছেন।

এই দুই সিটিতে সর্বশেষ ২০১৫ সালের ২৮ এপ্রিল ভোট অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×