ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

নির্বাচনে ফলাফল যাই হোক মেনে নেব: আতিকুল

নির্বাচনে ফলাফল যাই হোক মেনে নেব: আতিকুল
×

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আতিকুল ইসলাম -সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ২১:২৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ | ২২:০১

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোট দিলেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

শনিবার সকাল ৮টায় উত্তরা নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি। এসময় তার সঙ্গে তার স্ত্রী-মেয়ে ও পরিবারের সদস্যরা ছিলেন। 

ভোট শেষে কেন্দ্র থেকে বেরিয়ে আতিক বলেন, আমার ইচ্ছা ছিল সকাল সকাল ভোট দেওয়ার। আমি দিয়েছি। সবার প্রথমে আমি ভোট দিয়েছি। সকাল সকাল সবাই কেন্দ্রে আসেন, ভোট দিয়ে যান। আশা করি আমাদের জয় হবে। কারণ নৌকা দিয়েছে উন্নয়ন। সেই নৌকা দিয়ে স্বাধীনতা। নৌকা দিয়েছে লাল সবুজের পতাকা।’ 

তিনি বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। ফলাফল যাই হোক তা মেনে নিতে আমি প্রস্তুত আছি।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। কোনোরকম বিরতি ছাড়াই ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

দুই সিটিতে মেয়র পদে লড়ছেন ১৩ জন প্রার্থী। এর মধ্যে উত্তরে ছয়জন এবং দক্ষিণে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারই প্রথম কোনো সিটি করপোরেশন নির্বাচনের পুরো ভোট ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএম এর নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে দুজন করে সেনাবাহিনীর সদস্য আছেন।

আরও পড়ুন

×