ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঢাকা ওয়াসা মডস জোন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

ঢাকা ওয়াসা মডস জোন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
×

ভোট দিয়ে বের হয়ে আসছেন এক নারী -সমকাল

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ২৩:৫৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ | ২৩:৫৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মতিঝিলে ৯নং ওয়ার্ডে ঢাকা ওয়াসা মডস জোন কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত মাত্র ৬০ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। 

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশিকুর রহমান বলেন, এটি নারী ভোটকেন্দ্র। এই কেন্দ্রের মোট ভোটার ১ হাজার ৩৯২ জন। সকাল থেকে কেন্দ্রে ভোটারের উপস্থিতি খুবই কম।

তিনি বলেন, যারা আসছেন তারাও ইভিএমের সঙ্গে পরিচিত না। এ কারণে ভোট দিতেও অনেক দেরি হচ্ছে। তবে ভোটার সঠিকভাবে ভোট দিতে সহায়তা করছেন সহকারী প্রিসাইডিং অফিসাররা। 

অন্যদিকে ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঠেলাগাড়ি প্রতীকের ফারহানা আহমেদ বৈশাখী অভিযোগ করেন, তার লোকজনকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তবে তার অভিযোগ অস্বীকার করে প্রিসাইডিং অফিসার আশিকুর রহমান বলেন, কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও কোনো হট্টগোল নেই। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

আরও পড়ুন

×