সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৪৭
ঢাকার দুই সিটি করপোরেশনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রিতিকর কিছু শুনিনি। আশা করি সুন্দর ও নিরাপদ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।'
সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই।'
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ভোটকেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করে তাকে জয়ী করার জন্য ভোটারদের তিনি আহ্ববান জানান।
প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রায় আড়াইহাজার ভোটকেন্দ্রে শনিবার সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
- বিষয় :
- সিটি নির্বাচন
- স্বরাষ্ট্রমন্ত্রী
