ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

রায়েরবাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভোটে বিঘ্ন

রায়েরবাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভোটে বিঘ্ন
×

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৫১ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৪১

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে রায়েরবাজার জাগো ফাউন্ডেশন স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওই ভোটকেন্দ্রে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।    

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ হয়। 

জানা গেছে, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন খোকন (টিফিন ক্যারিয়ার মার্কা) ও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাশরুম খান রাজেশের (ঠেলাগাড়ি মার্কা) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।  

এদিকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের অভিযোগ, তাদের ভোটকেন্দ্র থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বের করে দিয়েছে।

বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্ট মো. আমিন পারভেজ অভিযোগ করেন, বেলা ১১টার দিকে কেন্দ্র থেকে বিএনপির সব এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। 

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মেইন গেট বন্ধ করে দিয়েছে। ফলে ভোটাররা আর ভেতরে প্রবেশ করতে পারেনি। প্রায় আধা ঘণ্টা তারা গেট বন্ধ রাখে। 

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আয়াত আলী বলেন, এই কেন্দ্রে ভোটার ৩ হাজার ৪০০ জন। ভোটকেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখতে হয়েছে।  


আরও পড়ুন

×