৩ ওয়ার্ডে আ'লীগের কাউন্সিলর প্রার্থী পরিবর্তন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ১০:০৫
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তিনটি ওয়ার্ডের কাউন্সিলর পদে দলসমর্থিত প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। এসব ওয়ার্ডে আগে ঘোষিত প্রার্থীদের বদলে নতুন প্রার্থীদের সমর্থন দেওয়া হয়েছে।
মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নতুন করে উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. নাছির এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস ও আট নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সুলতান মিয়াকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে।
গত ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
করপোরেশনের ১৭২টি সাধারণ এবং ৪৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে দলসমর্থিত
কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছিল আওয়ামী লীগ।
