দুই মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ যুবলীগের
নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী আতিক ও শেখ ফজলে নূর তাপস- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ১০:৩০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সমর্থনে শুক্রবার রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে যাত্রাবাড়ীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছে যুবলীগ।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গণসংযোগকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা বদিউল আলম, এনামুল হক খান, নূর মোহাম্মদ হাওলাদার, কামরুজ্জামান মজুমদার, আব্দুল মুকিত চৌধুরী, কাজী আল মাহমুদ টুকু, এস এম আতাহার জামাল, মাইনউদ্দিন রানা, রেজাউল করিম রেজা প্রমুখ।
একই দিন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সমর্থনে যুবলীগ ঢাকা জেলা শাখা ওয়াইজঘাটে পথসভা করেছে। ঢাকা জেলা যুবলীগ সভাপতি সফিউল আজম বারকু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট বেলাল হোসাইন, অ্যাডভোকেট মামুন-অর-রশিদ, ইমরান হোসেন খান, মুন্সি সাইদুজ্জামান, মীর মামুন, মহিউদ্দিন খোকা, শাহাদাত হোসেন কাজল, মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ। কামরাঙ্গীরচর, শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ী, ডেমরা, কোতয়ালী, সুত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, বংশাল, লালবাগ, চকবাজার, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউ মার্কেট এলাকায় যুবলীগ নেতারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সমর্থনে যুবলীগ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও সদস্য সচিব আসাদুল হক আসাদের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরের মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া প্রার্থনা করে। মোহাম্মদপুর টাউন হল মার্কেট এবং ৩১নং ওয়ার্ডেও আসাদুল হক আসাদ এর নেতৃত্বে জনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন-যুবলীগ সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, রফিকুল ইসলাম, ৩১নং ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মেয়র প্রার্থী আতিকুল ইসলামসহ যুবলীগ নেতারা।
- বিষয় :
- সিটি নির্বাচন
