ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বেসিসে প্রশাসক নিয়োগ

বেসিসে প্রশাসক নিয়োগ
×

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৫:০১ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৫:০৫

বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর প্রশাসক নিয়োগ করা হয়েছে।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে- নিয়োগ করা প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।

আরও পড়ুন

×