ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৯৩৭ কোটি টাকা মুনাফা করেছে রবি

৯৩৭ কোটি টাকা মুনাফা করেছে রবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

রবি আজিয়াটা ২০২৫ সালে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করে দৃঢ় অবস্থান ধরে রেখেছে। গত বছর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রবির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৩১১ কোটি ৯০ লাখ টাকা। পুরো বছরের মোট কর-পরবর্তী মুনাফা হয়েছে ৯৩৭ কোটি ১০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি। 
এতে বলা হয়, রবির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য ১৭.৫% নগদ লভ্যাংশ (প্রতি শেয়ার ১.৭৫ টাকা) সুপারিশ করেছে, যা মুনাফার ৯৭.৮%। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদ সভায় এ সুপারিশ অনুমোদন হয়েছে। আগামী ২২ এপ্রিল রবির ৩০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। 
২০২৫ সালে রবির মোট রাজস্ব আয়  ৯ হাজার ৯৯২ কোটি টাকা, যা ২০২৪ সালের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি। ভয়েস কল থেকে আয় ২ দশমিক ৯ শতাংশ  কমেছে। তবে ডেটা থেকে আয় বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ  বেশি। গত বছর রবির মোট মূলধনি বিনিয়োগ এক হাজার ৩০৪ কোটি টাকা। বছর শেষে সরকারি কোষাগারে রবি কর বাবদ মোট ছয় হাজার ২০১ কোটি টাকা পরিশোধ করেছে। 

আরও পড়ুন

×