ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্ল্যাক ব্যাংক ও ক্রাউন প্লাজার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ব্ল্যাক ব্যাংক ও ক্রাউন প্লাজার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৬:১৭

বাংলাদেশে অবস্থিত আইএইচজির অন্যতম শীর্ষস্থানীয় হোটেল ক্রাউন প্লাজা ও ঢাকা এয়ারপোর্ট শাখার ব্র্যাক ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। 

সোমবার রাজধানীর বিমানবন্দর এলাকায় ক্রাউন প্লাজা হোটেলে এক সংবাদ সম্মেলনে জিএমএর পক্ষ থেকে ব্র্যাক ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মাহিউল ইসলামের কাছ থেকে সমঝোতা স্মারক গ্রহন করেন ক্রাউন প্লাজা ও ইন্টার কন্টিনেন্টাল হোটেলের মানব সম্পদ বিভাগের পরিচালক নাজমুল হুদা। 

তিনি বলেন, এ সমঝোতা সইয়ের মাধ্যমে ব্র্যাক ব্র্যাংকের কার্ড হোল্ডাররা হোটেলের সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন।
  
এসময় উপস্থিত ছিলেন ক্লাষ্টার পরিচালক সেলস এ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. নজরুল ইসলাম, ক্রাউন প্লাজার ঢাকা এয়ারপোর্টের সহকারী পাবলিক রিলেশন ম্যানেজার তানজিলা বিনতা মুহিব প্রমুখ।

আরও পড়ুন

×