ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিজিএমইএর তথ্য

৯৮ ভাগ কারখানায় বেতন বোনাস পরিশোধ

৯৮ ভাগ কারখানায় বেতন বোনাস পরিশোধ
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ০৭:৩৬

| প্রিন্ট সংস্করণ

ঈদের বোনাস পরিশোধ করেছে ৯৮ শতাংশ পোশাক কারখানা। মার্চ মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে প্রায় ৪১ শতাংশ কারখানা। এর মধ্যে ৫০ শতাংশ কারখানায় ঈদের ছুটি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত বেতন, বোনাস ও ছুটির এসব তথ্য তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ সূত্রে জানা গেছে। আজ বুধবার বেশির ভাগ কারখানায় বেতন, বোনাস ও ছুটি হবে। তবে আগামীকাল বৃহস্পতিবারও কিছুসংখ্যক কারখানায় এই কার্যক্রম চলবে। 
ঢাকা এবং চট্টগ্রাম অঞ্চল মিলে বিজিএমইএর উৎপাদনে থাকা সদস্য কারখানার সংখ্যা ২ হাজার ১২৭টি। এর মধ্যে ঢাকা অঞ্চলে এ ধরনের কারখানার সংখ্যা ১ হাজার ৭৮৫টি। বাকি ৩৪২টি চট্টগ্রাম অঞ্চলের কারখানা। 
জানা গেছে, গতকাল পর্যন্ত জানুয়ারি মাসের বেতন পরিশোধ হয়েছে শতভাগ কারখানায়। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ হয়েছে ৯৮ দশমিক ৯২ শতাংশ কারখানায়। এ ছাড়া চলতি মার্চ মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৪০ দশমিক ৯০ শতাংশ কারখানা কর্তৃপক্ষ। অন্যদিকে গতকাল পর্যন্ত ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে ৯৭ দশমিক ৭৯ শতাংশ কারখানায়। সংখ্যায় এই কারখানা ২ হাজার ৮০টি। 
গত সোমবার থেকে পোশাক কারখানায় ছুটি শুরু হযেছে। ওই দিন ১৫ শতাংশ হিসেবে ২৬৮টি কারখানা ছুটি ঘোষণা করেছে। গতকাল ৩৫ শতাংশ অর্থাৎ, ৬২৫টি কারখানায় ছুটি শুরু হয়েছে। আজ বুধবার সর্বাধিক ৪৫ শতাংশ কারখানায় ঈদের ছুটি শুরু হচ্ছে। 

আরও পড়ুন

×