সামুদা গ্রুপের সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি করল প্রাইম ব্যাংক
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ২২:৫১
সামুদা গ্রুপের সঙ্গে একটি কৌশলগত ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। এর মাধ্যমে গ্রুপটির জন্য সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে ব্যাংকটি।
সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় সামুদা গ্রুপ প্রাইম ব্যাংকের ওমনিচ্যানেল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে সব ধরনের দেশীয় পেমেন্ট ও ডিসবার্সমেন্ট সম্পন্ন করবে। পাশাপাশি, তাদের বিক্রয় সংগ্রহ কার্যক্রম পরিচালনায় ব্যাংকের সারাদেশব্যাপী শাখা নেটওয়ার্ক ব্যবহার করা হবে।
এছাড়া ব্যাংকের উন্নত এমআইএস রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে সামুদা গ্রুপের আর্থিক ব্যবস্থাপনা আরও দক্ষ ও স্বচ্ছ হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড সাজিদ রহমান এবং সামুদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আকরামুজ্জামান চুক্তিপত্র বিনিময় করেন।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ব্যাংকিং ডিপ্লোমা
- চুক্তি