এইচএসসি
এক বছরে জিপিএ-৫ কমেছে ৩২ হাজার
ছবি: সাজ্জাদ নয়ন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৪:২৫
এইচএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩২ হাজার ৯২ জন। গত বছর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর মোট ৭২ হাজার ১৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। সেই হিসাবে এক বছরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৪ দশমিক ৫ শতাংশ।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।
গত বছর এইচএসসি ও সমমানের মূল ফলে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। পরে উত্তরপত্র পুনর্নিরীক্ষণে আরও ৩ হাজার ৭৯ জনের ফল পরিবর্তন হয়। এতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭২ হাজার ১৭৬ জনে।