ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে ফের জামিনযোগ্য পরোয়ানা জারি

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে ফের জামিনযোগ্য পরোয়ানা জারি
×
×

ধ্রুব রাঠি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৭:১৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১৭:১৭

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আবারও জামিনযোগ্য পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। ২০১৮ সালের একটি মানহানির মামলায় শনিবার আদালত এ আদেশ দেন।

বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডের করা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল জৈন এই পরোয়ানা জারি করেন। ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে মানহানির অভিযোগে মামলাটি করা হয়েছিল। তবে আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশিত হয়নি।

এর আগে গত ১৭ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিলেন আদালত। তাকে নোটিশ দিতে গিয়ে প্রসেস সার্ভার তার বাড়ি তালাবদ্ধ পান। এরপর আদালত হরিয়ানার গুরুগ্রামে তার ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেন।

মামলাকারী বিকাশ পান্ডের আইনজীবী সমক্ষ শর্মা আদালতকে জানান, ধ্রুব রাঠি সাধারণত অস্ট্রেলিয়ায় থাকেন। তবে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি বিক্ষোভে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন।

আদালত জানান, ২০১৯ সালের জুলাই মাসেই প্রথম ধ্রুব রাঠির বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল।

উল্লেখ্য, ২০১৮ সালে বিকাশ পান্ডে এই মানহানির মামলা করেন। ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে বিকাশ পান্ডেকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করার পর এ অভিযোগ দায়ের করা হয়।

সূত্র: দ্য হিন্দু। 

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×