ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের সভাপতি নাহিদা, সম্পাদক তারেক

বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের সভাপতি নাহিদা, সম্পাদক তারেক
×
×

ড. নাহিদা ফরিদী এবং হাছান মুহম্মদ তারেক রিকাবদার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৭:৫২

বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি ড. নাহিদা ফরিদী এবং সাধারণ সম্পাদক হাছান মুহম্মদ তারেক রিকাবদার নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের কনভেনশন হলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সব সদস্যের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান। এ ছাড়া সহসভাপতি হয়েছেন তিনজন। তারা হলেন- এ কে এম মাহবুবুর রহমান, মো. মাহমুদুল হাসান ও মোহাম্মদ রেজাউল হক।

যুগ্ম সাধারণ সম্পাদক হলেন: ড. মো. নেয়ামুল ইসলাম, আ আ ম আমীমুল ইহসান খান ও সাধন কুমার কুণ্ড।

এ ছাড়া অর্থ সম্পাদক কাজী মুহম্মদ জিয়াউদ্দীন ও সহকারী অর্থ সম্পাদক মোছা. শাকিলা পারভীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিউর রহমান মিয়া ও আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ, সাংস্কৃতিক সম্পাদক নাহিদ নওশাদ মুকুল, গণমাধ্যম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিফাত-ই-মরিয়ম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সানোয়ারুল কবির, দপ্তর সম্পাদক মো. ইফতেখার আলম ভূঁইয়া, পেশাগত উন্নয়নবিষয়ক সম্পাদক মো. তারেক মাহমুদ, ক্রীড়া সম্পাদক মো. আবদুল বাতেন, স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক সামিহা আশরাফী ও সহকারী দপ্তর সম্পাদক হিসেবে এ এস এম আকরাম সম্রাট নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১১ জন। তারা হলেন- মুহাম্মদ মুবিনুল কবীর, সৈয়দ মুসফিকুর রহমান, এ কে এম নুরুল হুদা আজাদ, মো. রুহুল আমিন, নুসরাত জাহান, মো. শাহাদাত জামিল, মো. রেজাউল হক, মোহাম্মদ সাইদুল ইসলাম, শাকেরা খাতুন, আরজিনা খাতুন এবং মোহাম্মদ আবদুস সাদেক। 

আরও পড়ুন

×