ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বগুড়ায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেননি

বগুড়ায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেননি
×
×

ফাইল ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৮:২৪

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের সবাই অকৃতকার্য হয়েছেন।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে গাবতলী উপজেলার দুটি, ধুনট উপজেলার একটি এবং কাহালু উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আলমার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।

এর মধ্যে তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেননি। বাগবাড়ি মডেল মহিলা কলেজের তিন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজন করে পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেননি। অন্যদিকে, আলমার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের একমাত্র পরীক্ষার্থীও পাস করতে পারেননি।

এ বিষয়ে তছলিম উদ্দিন তরফদার কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম কামাল বলেন, কেন শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী বলেন, অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয়, তা এখনই বলা যাচ্ছে না।

আরও পড়ুন

×