লাল-সবুজে মমর রটারড্যাম যাত্রা, রইল ১০ ছবি
জাকিয়া বারী মম। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:০২ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:১৬
নেদারল্যান্ডসে চলছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর) এর ৫৫তম আসর। উৎসবটিতে এবার অংশ নিয়েছেন ঢাকার বেশ কয়েকজন নির্মাতা-শিল্পী। এর মধ্যে ‘মাস্টার’ সিনেমা নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সিনেমাটি বিগ স্ক্রিন অ্যাওয়ার্ডও জিতেছে।
উৎসবের শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। ছবি: ফেসবুক
গত ৫ ফেব্রুয়ারি লাল-সবুজ রঙে বাংলাদেশের মানচিত্র নকশা করা পোশাকে হাজির হন মম। ছবি: ফেসবুক
হাতে দেখা গেল একটি সবুজ কাপড়ের ব্যাগ, যেখানে সবুজের মাঝখানে লাল বৃত্তে বাংলাদেশের পতাকা। ছবি: ফেসবুক
শুক্রবার রাতে নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে ‘মাস্টার’ সিনেমার বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জয়ের বিষয়টি জানান জাকিয়া বারী মম। ছবি: ফেসবুক
আনন্দঘন মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করে জাকিয়া বারী মম লিখেছেন, আইএফএফআর-এর ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’। ছবি: ফেসবুক
মমর সঙ্গে সেখানে আছেন ‘মাস্টার’ সিনেমার নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত, অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন ও নাসির উদ্দিন খান। ছবি: ফেসবুক
জানা গেছে, ‘মাস্টার’ ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের ১২টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কার পেয়েছে। এই পুরস্কারের সঙ্গে ছবিটি পেয়েছে ১৫ হাজার ইউরো প্রাইজমানি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকার বেশি)। ছবি: ফেসবুক পাশাপাশি, ছবিটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব অর্জনকারী পরিবেশককেও ১৫ হাজার ইউরো দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বমোট বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ টাকার বেশি টাকা পুরস্কার পেয়েছে ছবিটি। ছবি: ফেসবুক
সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপড়েনকে ঘিরে। একজন স্কুলশিক্ষকের রাজনীতিবিদ হয়ে ওঠা এবং উপজেলা পর্যায়ে ক্ষমতার দ্বন্দ্ব ও নানান সামাজিক বাস্তবতা উঠে এসেছে এই সিনেমায়। ছবি: ফেসবুক
সিনেমায় জাকিয়া বারী মম ছাড়াও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ অনেকে। ছবি: ফেসবুক
- বিষয় :
- জাকিয়া বারী মম
- সিনেমা
- ফিল্ম ফেস্টিভ্যাল