কুমিল্লায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
বিদ্যুৎ-গ্যাসে সাত মাসের ভর্তুকি দিতে হয়েছে এক মাসে
জাকারিয়া তাহের সুমন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪১
| প্রিন্ট সংস্করণ
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসের একটু সমস্যা আছে। বিশ্বের কয়েকটি দেশে যুদ্ধ চলছে। বিশ্বের পরাশক্তিগুলো নিজেদের খেলায় ব্যস্ত। যে গ্যাসের জন্য আমরা প্রতিবছর ভর্তুকি দিই, গত সাত মাসের ভর্তুকি এক মাসে দিতে হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন
মোস্তাক মিয়া, আমিরুজ্জামান আমির, উদবাতুল বারী আবু প্রমুখ।
- বিষয় :
- গণপূর্তমন্ত্রী