ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওমর সানী থেকে অপু-বাঁধন-সাফা, ভোট দিয়ে কে কী বললেন

ওমর সানী থেকে অপু-বাঁধন-সাফা, ভোট দিয়ে কে কী বললেন
×

অপু বিশ্বাস, আজমেরী হক বাঁধন ও সাফা কবির। ছবি: কোলাজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৪৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:১০

সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে সাধারণ মানুষের মতো সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও তাদের ভোট প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন অনেকেই।

নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইনশাআল্লাহ ধানের শীষ।' ছবি: ফেসবুক

ভোট দিয়ে ফেসবুকের স্টোরিতে একটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: ফেসবুক

ভোট দিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘ভোট দিয়েছি।’ ছবি: ফেসবুক

সংগীতশিল্পী মনির খান লিখেছেন, ‘ইনশাআল্লাহ।’ ছবি: ফেসবুক

চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, ‘ভোট প্রদান আপনার আমার নাগরিক অধিকার। আমরা ভোট দিয়েছি। স্বতঃস্ফূর্ত উৎসাহে আপনিও আপনার ভোট প্রদান করুন।’

নির্মাতা মিজানূর রহমান আরিয়ান লিখেছেন, ‘ভোট শুধু আপনার অধিকার না, দায়িত্বও।’ ছবি: ফেসবুক

সাফা কবির লিখেছেন, ‘ভোট ডান। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিয়েছি।’ ছবি: ফেসবুক

সংগীতশিল্পী বেলাল খান লিখেছেন, ‘ভোট দিলাম।’ ছবি: ফেসবুক

অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া লিখেছেন, ‘জীবনে প্রথমবার ভোট দিলাম, অনুভূতি অদ্ভুত কিন্তু খুব আনন্দের।’ ছবি: ফেসবুক

সংগীতশিল্পী নিলয় আহমেদ লিখেছেন, ‘পরিবর্তন হোক নিজের হাত ধরে। নাগরিক হিসেবে দায়িত্বটা পালন করলাম। আমি আমার ভোট দিয়েছি।’ ছবি: ফেসবুক

অভিনেত্রী দীপা খন্দকারসহ কয়েকজন শিল্পীর সঙ্গে ছবি পোস্ট করে নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আমার ভোট আমার দায়িত্ব এবং অধিকার।একজন সচেতন নাগরিক হিসেবে দেশের ভবিষ্যৎ গড়ার অংশ হয়েছি। সুন্দর ছিল সবকিছু। সাধারণ জনগণ হিসাবে আমি নিরাপদ, নিশ্চিত জীবন চাই। যেখানে আমি আমার কাজ মন দিয়ে শান্তিমত করতে পারবো।যেখানে কোন বাঁধা আসবে না। জয় হোক বাংলাদেশের। ছবি: ফেসবকু


সংগীতশিল্পী আতিয়া আনিসা লিখেছেন, ‘আজ আমি আমার ভোট দিয়েছি। ভোট দেওয়া শুধু একটি অধিকার নয়, এটি আমাদের দায়িত্বও। নিজের দেশ, নিজের ভবিষ্যতের জন্য দায়িত্বশীল নাগরিক হওয়াটাই সবচেয়ে বড় গর্ব।'

সংগীতশিল্পী তাসরিফ খান লিখেছেন, ‘জীবনে প্রথম বারের মতো ভোট দিলাম আলহামদুলিল্লাহ। গণভোটে “হ্যাঁ” দিয়ে আসছি।’ ছবি: ফেসবুক

আরও পড়ুন

×