ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাকসুদ ও ঢাকার 'গ্লোবাল বাউলিয়ানা'

মাকসুদ ও ঢাকার 'গ্লোবাল বাউলিয়ানা'
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০১:১০

মাকসুদ ও ঢাকার 'শব্দচিত্র' অ্যালবাম প্রকাশিত হয়েছিল তিন বছর আগে। এরপর একক গান প্রকাশের জোয়ার শুরু হওয়ায় অনেকে ধরে নিয়েছিলেন, এটি হয়তো এই ব্যান্ডের শেষ অ্যালবাম। সময়ের সঙ্গে চলতে গিয়ে অন্যদের মতো তারাও এখন থেকে একক গান প্রকাশ করবে। কিন্তু অনেকের এই ধারণা ভুল প্রমাণ হলো ব্যান্ডের কণ্ঠশিল্পী মাকসুদুল হকের সাম্প্রতিক ঘোষণায়।

যেখানে তিনি জানিয়েছেন, তাদের চতুর্থ অ্যালবাম প্রস্তুতির পথে। নাম 'গ্লোবাল বাউলিয়ানা'। গত তিন বছর ধরে গবেষণা আর সঙ্গীতের কাটাছেঁড়ার মধ্য দিয়ে এই অ্যালবামের কাজ করে আসছেন ব্যান্ড সদস্যরা। এরই মধ্যে ৯টি গানের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। যেখানে থাকবে জ্যাজ, ব্লুজ, রেগে, ফোক ও শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়া।

মাকসুদুল হক আরও জানিয়েছেন, অ্যালবামের ব্যান্ড সদস্যদের পাশাপাশি সিজে রেসি, এলিটা করিম, শুসারাত, জাহানসহ দেশ-বিদেশের কয়েজন মিউজিশিয়ান অতিথি হিসেবে কাজ করেছেন। এ ছাড়া এ আয়োজনে থাকছে ফকির লালন শাহ, বব মার্লে, আজম খানসহ কয়েকজনের শান্তির বার্তা। গ্লোবাল বাউলিয়ানা অ্যালবাম প্রকাশের আগে এর তিনটি গানের ভিডিও প্রকাশ করা হবে। এরপর চূড়ান্ত করা হবে অ্যালবাম প্রকাশের দিনক্ষণ।

আরও পড়ুন

×