ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এ শুধু অভিনয়

এ শুধু অভিনয়
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০১:১৭

অভিনয়শিল্পী শুধু ক্যামেরার সামনে থাকবেন, কখনও পেছনে যাবে না, তাই কি হয়? হয় না। কারণ কারও পরিচয় বদলে যেতেও সময় লাগে না। আর এই কথা বলিউড সিনেমাপ্রেমী অনেকের জানা। কারণ, এরই মধ্যে তারা ক্যামেরার সামনে থেকে পরিচালক রূপে ক্যামেরার পেছনে যেতে দেখেন আমির খান, অতুল অগ্নিহত্রী, কঙ্গনা রানাউত, সানি দেওলসহ অনেক অভিনেতা-অভিনেত্রীকে।

এবার নতুন করে ক্যামেরার পেছনে দেখা দিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ক্যামেরার পেছনে বসে দৃশ্যধারণ করেছেন জ্যাকুলিন- এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এখন অনেকের কৌতূহল, কী ধরনের ছবি পরিচালনা করছেন শ্রীলংকান এই সুন্দরী? তার ছবির নাম কী? কে কে অভিনয় করছেন? এমন অসংখ্য প্রশ্নের মুখে পড়েও নীরব ছিলেন জ্যাকুলিন। শুধু মুখে ছিল রহস্যময় হাসি।

অবশ্য সেই রহস্য ভেদ করতেই ভক্তদের সময় লাগেনি। অনেক অনুসন্ধানের পর তারা জানতে পেরেছেন, আদৌ পরিচালকের তালিকায় নাম লেখাননি জ্যাকুলিন। শুটিংয়ের ফাঁকে মজা করেই বসেছিলেন ক্যামেরার পেছনে। সেই সময়ে তোলা একটি ছবিতে নিজেকে তুলে ধরছেন পরিচালক রূপে। আসলে এ শুধু তার অভিনয়।

আরও পড়ুন

×