ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নেটফ্লিক্সে ওয়াহিদের অ্যানিমেটেড শো 'স্টারবিম'

নেটফ্লিক্সে ওয়াহিদের অ্যানিমেটেড শো 'স্টারবিম'
×

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ২২:৩৪

নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে একদম প্রি-স্কুলের শিশুদের জন্য একটি অ্যানিমেটেড শো 'স্টারবিম'। এই শোর ডেভেলপমেন্টের পর্যায়ে ক্রিয়েটিভ কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন ওয়াহিদ ইবনে রেজা।

পড়ালেখা এবং কাজের সুবাদে ওয়াহিদ ইবনে রেজা এখন আছেন নর্থ আমেরিকাতে। নিজের সামাজিক মাধ্যমে এই ধরনের কাজ এটাই প্রথম বলে জানান তিনি। ২০১৯-২০ সালে আরেকটি লাইভ এখন নেটফ্লিক্সের জন্য সিনেমার কনসালট্যান্সি করেছেন ওয়াহিদ।

বাংলাদেশের সৃজনশীল কর্মকাণ্ডের পরিচিত মুখ ওয়াহিদ ইবনে রেজা বাপ্পি একটা সময় আরও পরিচিত হয়ে ওঠেন হুমায়ূন আহমেদের হিমু চরিত্রে অভিনয় করে। বর্তমানে তিনি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন দেশে-বিদেশের সৃজনশীল অঙ্গনে।

আরও পড়ুন

×