গোলাপের সুবাসে দিলারা জামান, চান রাতের মেহমান বাবু
ফজলুর রহমান বাবু ও দিলারা জামান
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪ | ১৩:২৭
ঈদুল ফিতরে বরাবরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে সেজেছে বাংলাদেশ টেলিভিশনে [বিটিভি] ঈদের অনুষ্ঠানমালা। এবার ঈতে প্রচার হবে চার নির্মাতার চার নাটক।
ঈদের আগের দিন রাত ৯টায় থাকছে হারুন রশীদের রচনা ও মাহফুজার রহমানের প্রযোজনায় ‘চান রাতের মেহমান’। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, হারুন রশীদ, রামিজ রাজু, সুষমা সরকার, শর্মিমালা ও সৈয়দ মোশাররফ।
ঈদের দিন থাকছে নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে আকরাম খানের নাট্যরূপ ও পরিচালনায় এবং আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘গোলাপের সুবাস’। অভিনয়ে দিলারা জামান, তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, রিয়াসাদ শুভ, নাজিম উদ্দিন পাপ্পু প্রমুখ।
ঈদের পরদিন প্রচার হবে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এবং নাসির উদ্দিনের প্রযোজনায় নাটক ‘যৌবন’। অভিনয়ে আজাদ আবুল কালাম, সাবেরী আলম, আমিরুল হক চৌধুরী, ডা. এজাজ, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, হিন্দোল রায়।
ঈদের তৃতীয় দিন মোস্তাক আহমেদের গল্পে পান্থ শাহরিয়ারের রচনা ও পরিচালনায় এবং শাহজামান মিয়ার প্রযোজনায় নাটক ‘নীলাভ’। অভিনয়ে ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, সামিয়া নাহি, মনির হোসেন শাকিল, আশিষ, আইরিন প্রমুখ।
- বিষয় :
- ফজলুর রহমান বাবু
