ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হাদি ইস্যুতে মন্তব্য ঘিরে মমতার বিরুদ্ধে ফের অভিযোগ

হাদি ইস্যুতে মন্তব্য ঘিরে মমতার বিরুদ্ধে ফের অভিযোগ
×

ফাইল ছবি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০২:০৮

হাদি হত্যা মামলা নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জড়িত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর এবার কলকাতাতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, মমতার মন্তব্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং এতে ‘দেশদ্রোহের’ ইঙ্গিত রয়েছে। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এর আগে একই ইস্যুতে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। বুধবার ওই অভিযোগটি করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এক আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জী।

এ বিষয়ে প্রশাসন বা মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন

×