ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

‘সুরে সুরে মন পবন’ মৌলিক গানের মনোরম সন্ধ্যা

‘সুরে সুরে মন পবন’ মৌলিক গানের মনোরম সন্ধ্যা
×

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ১৮:১৮ | আপডেট: ২৬ মে ২০২৪ | ১৮:৩০

শুধুমাত্র মৌলিক গান নিয়ে সংগীত সন্ধ্যা সাধারণত দেখা যায় না। দেশের সংগীত বিষয়ক একমাত্র নিয়মিত পত্রিকা মাসিক সরগম আয়োজন করে ব্যতিক্রমী সঙ্গীতানুষ্ঠান। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হল মৌলিক গানের সংগীত সন্ধ্যা ‘সুরে সুরে মন পবন’। 

এতে হল ভর্তি বোদ্ধা শ্রোতাদের সুরের মুগ্ধতায় মোহিত হতে দেখা যায়। গানের কথাগুলো যেমন হৃদয় ছোঁয়া, তেমনি রাগাশ্রিত সুরও ছিল চমৎকারভাবে শ্রোতাদের বিমোহিত করার মতো।

সংগীত সন্ধ্যার গীতিকার ছিলেন এডভোকেট মাজহারুল ইসলাম সরকার ও সুরকার মো. তজিরুল ইসলাম।
 
সংগীত সন্ধ্যায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সুরকার-সংগীত পরিচালক শেখ সাদী খান, বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত সংগঠক ও শিল্পী মাহমুদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত শিল্পী শব্দসৈনিক সুরকার সংগীত পরিচালক তিমির নন্দী, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, সাধারণ সম্পাদক বাংলাদেশ নজরুল সংগীত শিল্পী সংস্থা সুজিৎ মোস্তফা, গুলজার হোসেন উপস্থিত।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিমির নন্দী, সুজিত মোস্তফা, বিপ্লব ঘোষ, মাহমুদুল হাসান, পূজন কুমার দাস, সমরজিৎ রায়, অরূপ বিশ্বাস, শিতাব তাহমিদ, ইয়াসমিন মুশতারি, ড. প্রিয়াঙ্কা ঘোপ, বেগম লুৎফুন্নেছা, জুলি শরমিলী, শিল্পী বিশ্বাস, মনিরা রওনাক বুবলী, মনিরা মনি, নুসরাত জাহান সুমী, ত্রিবেনী পান্না, বর্ণালী সরকার ও খালেদা হক।

আরও পড়ুন

×