ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

স্বামীর থেকেও আয় বেশি আমার, বললেন মোনালি

স্বামীর থেকেও আয় বেশি আমার, বললেন মোনালি
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৭:১০ | আপডেট: ১১ জুলাই ২০২০ | ০৭:১৮

কলকাতার জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী মোনালি ঠাকুর। বিয়েটা তিনি সেরে ফেলেছিলেন ২০১৭ সালে। তবে গোপনে। দিনের পর দিন সংসার করলেও ঘুণাক্ষরেও টের পেতে দেননি তার ভক্তদের।

সম্প্রতি বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন মোনালি। তার স্বামীর নাম মাইক। পেশায় ব্যবসায়ী, থাকেন সুইজারল্যান্ডে। হোটেলের ব্যবসা তার।

এই খবর প্রকাশ্যে আসতেই মোনালি সামজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হন। অনেকেই মন্তব্য করছেন, মোনালি নাকি অর্থের লোভে বিয়ে করেছেন। এতদিন এই সব ট্রলকে পাত্তা না দিলেও অবশেষে মুখ খুললেন তিনি।

মাইকের সঙ্গে আংটি বদলের ছবি শেয়ার করে মোনালির ভাষ্য, যারা ওই সব বলছে, তারা নিজেরাই ব্যক্তিগত জীবনে ব্যর্থ। শুধু তাই নয়, মোনালি লিখেছেন, ‘এই গোল্ড ডিগার কিন্তু সফল ব্যবসায়ীটির থেকে বেশিই আয় করেন।’

নাম না করে নিজের কথাই বলতে চেয়েছেন মোনালি। বাস্তবিক জীবনে তার আয় যে মাইকের থেকে বেশি, সেই ইঙ্গিতই দিলেন এই বাঙালি গায়িকা। শুধু তাই নয়, মাইককে বিয়ে করার পিছনে অর্থের লোভ নয়, বরং তার জন্য মাইকের ভালবাসা, পাশে থাকার ইচ্ছাই যে তাকে ব্যাকুল করে দিয়েছিল  সে কথাও জানিয়েছেন মোনালি।

নানা গুণের অধিকারী মোনালি ঠাকুর ১৯৮৫ সালের ৩ নভেম্বর ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ গায়িকার সুরেলা কণ্ঠের সঙ্গে সবাই পরিচিত, কিন্তু এর বাইরে তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী। একাধারে 'ভরতনাট্যম', 'হিপহপ' ও 'সালসা' নৃত্যে অসামান্য পারদর্শিতা রয়েছে তাঁর

মোনালিদের সংগীত পরিবার। বাবা শক্তি ঠাকুর ও বোন মেহুলী ঠাকুর দুজনেই সংগীতশিল্পী। পণ্ডিত জগদীশ প্রসাদ ও পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে ভারতীয় শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন মোনালি।


আরও পড়ুন

×