ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন: জয়া আহসান

অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন: জয়া আহসান
×

রাহুল অরুণোদয় ব্যানার্জির সঙ্গে জয়া। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ২০:১০ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ১৪:০২

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান আবেগঘন এক লেখায় স্মরণ করেছেন ভারতের পশ্চিবঙ্গের প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জিকে। ‘বন্ধু’ শিরোনামে স্মৃতিচারণমূলক এই লেখায় তিনি তুলে ধরেছেন রাহুলের শিল্পীসত্তা, ব্যক্তিত্ব ও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

ফেসবুকে জয়া লিখেছেন, ''রাহুল অরুণোদয় ব্যানার্জি ছিলেন এক ‘অপরিসীম মগ্ন মানুষ’ এবং ‘চিরনিদ্রায় এক অনন্য শিল্পী’— যার চলে যাওয়া যেন বিশ্বাস করা কঠিন।''

জয়া-রাহুলের প্রথম ও শেষ একসঙ্গে অভিনয় 'ঝরা পালক' সিনেমায়। এই ছবিতে রাহুল অভিনয় করেন কবি জীবনানন্দ দাশের চরিত্রে। চেহারায় পুরোপুরি মিল না থাকলেও, জয়ার ভাষায়, 'অরুণোদয়ের ভেতরে যেন জীবনানন্দের কবিতার এক নিরবচ্ছিন্ন স্রোত প্রবাহিত হতো।'

একসঙ্গে অভিনয়ের সেই অভিজ্ঞতা থেকে শিল্পী হিসেবে অরুণোদয়ের গভীরতায় মুগ্ধ হন জয়া।

তিনি আরও লিখেন, 'অভিনয়, কথাবার্তা, আদর্শ এবং লেখনী— সবকিছুতেই অরুণোদয় ছিলেন নির্মোহ, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন। এই গুণাবলিই তাকে অন্যদের থেকে আলাদা করে।'

জয়া তার লেখার শেষাংশে অরুণোদয়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, 'প্রিয়াঙ্কা, তুমি লড়াইয়ের সমনাম— এই কঠিন সময়ে নিজেকে সামলে রেখো, সহজকে আগলে রেখো।' 

একদম শেষে জয়া লিখেন, ‘অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন।’

এরআগে, রোববার পশ্চিমবঙ্গের দিঘা সংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিংয়ের সময় জলে ডুবে মারা যান অভিনেতা রাহুল অরুণোদয়। পরিচালক শুভাশিস মণ্ডলের ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল তখন।

 

আরও পড়ুন

×