ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘স্টার ওয়ার্সের’ অস্কারজয়ী সম্পাদক মার্সিয়া লুকাস মারা গেছেন

‘স্টার ওয়ার্সের’ অস্কারজয়ী সম্পাদক মার্সিয়া লুকাস মারা গেছেন
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ০৭:৪২

হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ স্টার ওয়ার্স-এর প্রথম ছবির অস্কারজয়ী সম্পাদক মার্সিয়া লুকাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পরিবারের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ক্যানসারে আক্রান্ত মার্সিয়া লুকাস বুধবার যুক্তরাষ্ট্রের র‍্যাঞ্চো মিরাজে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।

পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘মার্সিয়া ছিলেন একজন পথিকৃৎ। চলচ্চিত্রে নারীদের জন্য তিনি নতুন পথ তৈরি করেছেন। চলচ্চিত্র সম্পাদনার ধারণাকেই তিনি নতুনভাবে সংজ্ঞায়িত করতে সহায়তা করেছেন।’

১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত স্টার ওয়ার্স (পরে এ নিউ হোপ নামে পরিচিত) ছবির সম্পাদনার জন্য মার্সিয়া লুকাস, রিচার্ড চিউ এবং পল হির্শ যৌথভাবে সেরা সম্পাদনার অস্কার জিতেছিলেন।

চলচ্চিত্র সমালোচক ও সহকর্মীদের মতে, স্টার ওয়ার্স–এর আবেগঘন উপস্থাপনা ও গল্প বলার গতি নির্মাণে মার্সিয়া লুকাসের গুরুত্বপূর্ণ অবদান ছিল। বিশেষ করে ছবির ক্লাইম্যাক্সে ‘ডেথ স্টার’ যুদ্ধের দৃশ্যকে সুসংগঠিত ও আকর্ষণীয় করে তুলতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

১৯৪৫ সালে ক্যালিফোর্নিয়ার মোডেস্টো শহরে জন্ম নেওয়া মার্সিয়া লুকাস কর্মজীবন শুরু করেন চলচ্চিত্র গ্রন্থাগারিক হিসেবে। পরে তিনি হলিউডের অন্যতম সম্মানিত সম্পাদক হিসেবে পরিচিতি পান।

১৯৬৯ সালে স্টার ওয়ার্স এর স্রষ্টা জর্জ লুকাসকে বিয়ে করেন তিনি। 

তিনি খ্যাতিমান পরিচালক মার্টিন স্কোরসেসের ট্যাক্সি ড্রাইভার, এলিস ডাসন্ড লিভ হেয়ার এনিমোর এবং নিউইয়র্কের মতো চলচ্চিত্রেও সম্পাদক হিসেবে কাজ করেছেন। 
সূত্র: বিবিসি
 

আরও পড়ুন

×