ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন

শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১১:২০ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১১:২৮

ইসরায়েল ও লেবানন শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হওয়া নির্ভর করছে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর হামলা সম্পূর্ণভাবে বন্ধের ওপর। বুধবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শর্ত হলো, হিজবুল্লাহকে পুরোপুরি হামলা বন্ধ করতে হবে। সেই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে এ গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নিতে হবে।

যুদ্ধবিরতি নিয়ে এ সমঝোতার দিনও সীমান্তে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। 

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন।

গত ২ মার্চ ইরানকে সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর নতুন করে হামলা শুরু করে। এ সংঘাত ছড়িয়ে পড়ার পর ওয়াশিংটনের বৈঠকটি ছিল লেবানন ও ইসরায়েলি কূটনীতিকদের মধ্যে চতুর্থ দফার সরাসরি আলোচনা।

আরও পড়ুন

×