ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে অন্য এক সিয়াম

সিলেটে অন্য এক সিয়াম
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০০:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০১:০৩

পোড়ামন ২, দহন ও পরাণ ছবির পর পরিচালক রায়হান রাফি নির্মাণ করছেন নতুন ছবি ‘ইত্তেফাক’। গত ২৫ নভেম্বর সিলেটে শুরু হয়েছে ছবিটির শুটিং। এতে অংশ নিয়েছেন সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম। 

সিলেট থেকে ছবির পরিচালক রায়হান রাফি জানান, সিলেট শহরে টানা ২০ দিন শুটিং করার পরিকল্পনা। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে ইত্তেফাকের শুটিং হবে। গতকাল শুক্রবার সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে একটি দৃশ্যে অংশ নিয়েছেন ছবির প্রধান অভিনেতা সিয়াম আহমেদ। তবে তা কোন নাচ-গানের দৃশ্য নয়,

সেটি একটি নামাজের দৃশ্য। শুটিং হলেও সিয়াম সত্যি সত্যিই নামাজ আদায় করছিলেন বলে জানালেন পরিচালক। সেটাই ধারণ করা হয় ক্যামেরায়।

এ বিষয়ে সমকাল অনলাইনকে সিয়াম আহমেদ বলেন, সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে নামাজ পড়ছিলাম। এমন সুন্দর জায়গায় নামাজ আদায় করতে পারাটা সৌভাগ্যের। সেই নামাজ পড়াটাই পরিচালক রায়হান রাফি দৃশ্যবন্ধি করেন। বলেন, দৃশ্যটির আর শুটিং হবে না। রিয়েল নামাজের দৃশ্যটিই ওকে হয়ে গেছে।  

বড় আয়োজনের ছবি ইত্তেফাক। পরিচালকের দাবী, ছবিটিও হবে ভিন্ন ধরনের। কোনো নায়ক-নায়িকানির্ভর ছবি নয়, গল্পই এই ছবির নায়িক–নায়িকা। 

এমবি ফিল্মস প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, খাইরুল বাসার প্রমুখ।

আরও পড়ুন

×