স্বামীর সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরাচ্ছেন দীপিকা
রণবীর-দীপিকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০১:২২ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০৩:৩৫
বলিউডের জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপবীর জুটি 'গোলিও কী রাসলীলা', ‘রাম-লীলা', 'বাজিরাও মাস্তানি', 'পদ্মাবত'সহ একের পর এক হিট, ব্লকবাস্টার ছবি দিয়েছেন।
খুব তাড়াতাড়ি 'দীপবীর' জুটিকে দেখা যাবে কবীর খানের '৮৩' ছবিতে। যেখানে কপিল দেব ও তার স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে তাদের।
এরই মধ্যে শোনা যাচ্ছে, দীপিকা আর রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করতে চাচ্ছেন না। খবর জিনিউজের
দীপিকা ইতোমধ্যে রণবীরের বিপরীতে তিনটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
এখন খুব স্বাভাবিকভাবে ভক্তদের মনে প্রশ্ন, তাহলে কি এই তারকা দম্পতি সুখে নেই।
কারণ হিসেবে দীপিকা বিনয়ের সঙ্গে জানান, বারবার পর্দায় নিজেদের দেখলে দর্শকদের কাছে বিষয়টা একঘেয়ে হয়ে যেতে পারে।
রণবীর সিংকে '৮৩'র পর দেখা যাবে যশরাজ ফিল্মসের ব্যানারে 'জয়েসভাই জোরদার' ছবিতে। অন্যদিকে দীপিকাকে দেখা যাবে মেঘনা গুলজারের 'ছপাক' ছবিতে।
- বিষয় :
- রণবীর
- দীপিকা
- তারকা জুটি
- দীপবীর