শুরু হচ্ছে ‘সাইকো’র শুটিং
রোশান ও পূজা চেরি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৩:৩১
নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। ‘সাইকো’ নামের এই ছবিতে জুটি বাঁধছেন তরুণ প্রজন্মের নায়ক জিয়াউল রোশান ও নায়িকা পূজা চেরি। আগামী ১০ জানুয়ারি মিরপুরে ছবির শুটিং শুরু হচ্ছে বলে সমকাল অনলাইনকে জানালেন পরিচালক অনন্য মামুন।
অনন্য মামুন বলেন, ‘সব প্রস্তুতি শেষ। জানুয়ারি থেকে সাইকোর ক্যামেরা ওপেন হচ্ছে। বাংলাদেশের পার্ট শেষ করে ইন্দোনেশিয়াতে শুটিং করতে যাবো।
ছবিটির গল্প কেমন হবে জানতে চাইলে তবে ছবির পরিচালক বলেন, ‘আমি গল্প নির্ভর ছবি নির্মাণের দিকে মনোযোগি এখন। এটিও তার ব্যতিক্রম হবেনা। সাইকোর গল্পেও চমক থাকছে।’
আরবিএস এন্টারটেইনমেন্ট ও সেলিব্রেটি প্রোডাকশন প্রযোজিত ‘সাইকো’র মাধ্যমেই প্রথমবার জুটি হচ্ছেন রোশান ও পূজা। তবে রোশনা ও পূজা‘জ্বিন’ নামের একটি ছবিতে অভিনয় করলেও সে ছবিতে জুটি নন তারা। সেটাতে পূজার নায়ক অভিনেতা সজল।
