চারবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী
আরতি নাগপাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৪:৩০
কদিন আগেই জীবনযুদ্ধে হতাশ আত্মহত্যা করেন অভিনেতা কুশল পাঞ্জাবি। তার মৃত্যুর শোক ভুলতে না ভূলতেই হতাশা থেকে চারবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে জানালেন কলকাতার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপশিখা নাগপালের বোন আরতি নাগপাল।
আরতি বলেন, কুশল পঞ্জাবির আত্মহত্যার খবরে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু জীবন শেষ করে দেয়ার মতো চরম সিদ্ধান্ত নেয়ার আগে কুশলের একবার সবদিক ভেবে দেখা উচিত ছিল।
জীবনের সমস্যা নিয়ে কুশল তার সঙ্গে আলোচনা করতেই পারতেন। কেননা তিনিও এক সময় নিজের জীবন শেষ করে দেয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান আরতি নাগপাল।
অভিনেত্রী বলেন, হতে পারে কুশল জীবনে হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু তাই বলে আত্মহত্যা করাও ঠিক নয়। সবদিক ভেবে দেখা উচিত ছিল তার৷ জীবনে সমস্যা হতেই পারে। এই নিয়ে কুশল যে কোনও কাছের মানুষের সঙ্গে আলোচনা করতে পারতেন। তার সঙ্গে আলোচনা করতে পারতেন বলে মন্তব্য করেছেন আরতি।
তিনি আরো বলেন, একবার নয়, পরপর ৪ বার নিজের জীবন শেষ করে দেয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরপর চারবার সিদ্ধান্ত নিয়েও, শেষ পর্যন্ত পিছিয়ে আসেন তিনি। শুধু তাই নয়, বিয়ের পর তার জীবনে ২ সন্তান এসেছে। তারপরই ব্যর্থ বিয়ে এবং সম্পর্ক থেকে বার বার পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু কোনো বারই সফল হননি তিনি। বিয়ে সফল হয়নি বলে, নিজের জীবন শেষ করে দিতে হবে, এমন ভাবনা থেকে কুশলেরও বেরিয়ে আসা উচিত ছিল বলে মনে করেন আরতি।
কিছুদিন আগে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতা কুশল পাঞ্জাবির দেহ। অনুমান করা হচ্ছে, দাম্পত্য জীবন সুখকর না হওয়া আত্মহত্যা করেছেন তিনি।
- বিষয় :
- আরতি নাগপাল
- টলিউড
- বিনোদন
