ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দুরন্ত টিভিতে সিসিমপুর সিজন ১২

দুরন্ত টিভিতে সিসিমপুর সিজন ১২
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ০১:৪২

'এগিয়ে যাবো আরও' স্লোগান নিয়ে সিসিমপুর সিজন ১২ প্রচার শুরু হচ্ছে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে। সিসিমপুরের নিয়মিত সম্প্রচারের সঙ্গে যোগ হবে নতুন সিজনের পর্বগুলোও।প্রতিদিন দুপুর ১২টা ৩০ এবং বিকেল ৫টা ৩০ মিনিটে।

১৫ বছর ধরে শিশুদের আনন্দে মাতিয়ে রেখেছে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র ইকরি, টুকটুকি, শিকু আর হালুম। কিছুদিন হলো সেই দলে যোগ দিয়েছে নতুন বন্ধু রায়া। সিসিমপুর বিশ্বখ্যাত মার্কিন টেলিভিশন অনুষ্ঠান 'সিসেমি স্ট্রিট'-এর বাংলাদেশি সংস্করণ। শিশুদের ভাষা, সাক্ষরতা, গণিত, সামাজিক, মানসিক ও মানবিক দক্ষতা বিকাশের জন্য সিসেমি স্ট্রিট কাজ করছে পৃথিবীব্যাপী দেড় শতাধিক দেশে।

প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় 'সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়'- এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।

আরও পড়ুন

×