ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফেনীতে নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

ফেনীতে নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
×

মিছিল শেষে নেতাকর্মীরা জিরো পয়েন্টে সমবেত হয়ে সমাবেশ করে সড়কে দাঁড়িয়ে অবস্থান নেয়। ছবি: সমকাল

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১১:৫৫

ছাগলনাইয়া উপজেলা বিএনপি মঙ্গলবার নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জিরো পয়েন্টে সমবেত হয়ে সমাবেশ করে সড়কে দাঁড়িয়ে অবস্থান নেয়। এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাতে কোনো ধরনের মিছিল বা সমাবেশ করা না হয়, সে জন্য সড়কে পাহারা বসিয়েছে বলে উল্লেখ করা হয়।

উপজেলা সদরের জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশকে অবস্থান করতে দেখা গেছে।

মিছিলে উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বিএ, পৌর বিএনপির আহ্বায়ক ইউছুপ মজুমদার, সদস্য সচিব আব্দুল লতিফসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×