ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‘হালাল এক্সপো ঢাকা ২০২৬’-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অংশগ্রহণ

‘হালাল এক্সপো ঢাকা ২০২৬’-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অংশগ্রহণ
×
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ০৩:৪৬

দেশের হালাল অর্থনীতির বিকাশ এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবার প্রসারে ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরতে ‘হালাল এক্সপো ঢাকা ২০২৬’-এ অংশ নিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ১৭ অক্টোবর ব্যাংকের স্টল পরিদর্শন করেন ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান।

পরিদর্শনকালে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও মো. মজিবর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনসুর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মো. কামরুল ইসলাম ও এস.আই.এম শাহরিয়ার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাজহারুল ইসলাম চৌধুরীসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

খাদ্য ও পানীয়, প্রসাধনী, শালীন পোশাক, ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স এবং হালাল পর্যটনসহ বিভিন্ন খাতের দেশি-বিদেশি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, প্রদর্শনীতে হালাল পণ্য ও সেবার বাজার সম্প্রসারণ, আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

এই প্রদর্শনীর মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক হালাল অর্থনীতির বিকাশে ইসলামী ব্যাংকিংয়ের ভূমিকা ও শরিয়াহসম্মত আর্থিক সেবার গুরুত্ব তুলে ধরেছে। এর পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য ব্যাংকের বিভিন্ন আমানত, বিনিয়োগ ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে অবহিত করার সুযোগ তৈরি হয়, যা দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্য ও শিল্প উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×