ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পাথরে বোনা স্বপ্ন

পাথরে বোনা স্বপ্ন
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ এপ্রিল ২০২২ | ০২:১৭

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট। প্রাকৃতিক নৈসর্গের চির আধার এই জেলা চায়ের জন্য যেমন বিখ্যাত, তেমনি এখানে রয়েছে জৈন্তিয়া পাহাড়, জাফলং, ভোলাগঞ্জের মতো মনোরম স্থান। পাহাড়ি ছড়া হয়ে নদীতে ভেসে আসা প্রাকৃতিক পাথরের উৎস এখানকার স্থানীয় অনেক মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান উপায়।

পুরুষদের পাশাপাশি পাথর শ্রমিক হিসেবে এখানে কাজ করে থাকেন অনেক নারীও। দিনান্তের হাড় ভাঙা খাটুনির পর যে আয় হয় তা দিয়ে চলে এখানে কর্মরত অধিকাংশ নারীর সংসার। কঠিন পরিশ্রমের পর দিনশেষে তারা পাথরেই যেন স্বপ্ন বুনে চলেন। সেই স্বপ্নেরও হয়তো নেই কোনো ভবিষ্যৎ, নেই কোনো গতি। এই মানুষগুলোর কথা মনে এলেই জীবনানন্দ দাশের কবিতার কথা মনে পড়ে- 'আলো-অন্ধকারে যাই- মাথার ভিতরে/
স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে;/ স্বপ্ন নয়- শান্তি নয়- ভালোবাসা নয়,/ হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়'। শুধুই জীবিকার স্বপ্ন দেখা এই সংগ্রামী নারীর ছবি ক্যামেরায় ধারণ করেছেন মোহাম্মদ রাকিবুল হাসান

আরও পড়ুন

×