অবাক বিড়াল
লিখেছেন জুনায়রা রুশদা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫ | ০৬:২৩
| প্রিন্ট সংস্করণ
আজ একটা অবাক বিড়ালের গপ্পো শোনাবো তোমাদের। তোমরা তো জানোই, বিড়াল বাড়িতে থাকে। মানুষের বাড়িতে। পথে-ঘাটেও থাকে। তবে এই গল্পের অবাক বিড়াল থাকে আকাশে, থাকে পুকুরে, থাকে বাড়িতে, থাকে বাজারে, আর থাকে জঙ্গলে।
একদিন অবাক বিড়াল পথের পাশে কী যেন খাচ্ছিল। এতে তার ভালো লাগছিল না। হঠাৎ দেখলো, আকাশে পাখি উড়ছে। তখনই সে নিজের গায়ে এত্তোগুলো বেলুন বাঁধলো। তারপর উড়ে গেলো আকাশে। মেঘেদের কাছে। উড়তে উড়তে ক্লান্ত হয়ে দেখলো, চমৎকার এক পুকুর। অবাক বিড়াল তখন আকাশ থেকে নেমে এলো পুকুরে। পুকুরে নেমে সাঁতার কাটতে থাকলো। অনেক সময় নিয়ে সাঁতার কাটার পর তার মনে হলো, আর ভালো লাগছে না। অমনি সে গেলো বাড়িতে। বাড়িতে ছিল তার পোষা ইঁদুর। তার সাথে খেলা করলো এক দুপুর। খেলতে খেলতে তার মনে হলো, এখানেই ভালো লাগছে। আমি বরং এখানেই থেকে যাই। অবাক বিড়াল তখন থেকে বাড়িতেই থেকে গেলো। তবে আকাশেও যায়, পানিতেও যায়!v
বয়স: ২+২+২+৪ বছর; চতুর্থ শ্রেণি,
আইডিয়াল স্কুল, বনশ্রী, ঢাকা
- বিষয় :
- বিড়াল
