ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লিলি একটি রাজকন্যা

লিলি একটি রাজকন্যা
×

আইশা

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৭:০৪

| প্রিন্ট সংস্করণ

অনেক অনেক আগের কথা। এক দেশে ছিল এক রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে ছিল এক রাজকন্যা। অনেক অনেক সুন্দর সেই রাজকন্যা আবার সাজুগুজু করতে খুব পছন্দ করতো। ও রাজকন্যার নামই তো বলা হয়নি। রাজকন্যাটির নাম লিলি। রাজকন্যা লিলি সবসময় মানুষকে সাহায্য করতে পছন্দ করতো। একদিন লিলি তার রাজপ্রাসাদের বারান্দায় বসেছিল। হঠাৎ সে একটা পাখির ডাক শুনতে পেলো। পাখিটি বলছিল, আমাকে কেউ সাহায্য করো। আমাকে কেউ সাহায্য করো। পাখির কাছে গিয়ে লিলি জানতে চাইলো, কী হয়েছে টিয়া পাখি?
পাখিটি বললো, আমার ডানা ভেঙে গেছে! লিলির খুব মন খারাপ হলো। সে পাখিটির ডানায় ওষুধ দিয়ে দিল। তারপর ভালো হয়ে পাখিটি লিলিকে ধন্যবাদ দিয়ে চলে গেলো!

বয়স : ২+২+৩‍+৩ বছর; চতুর্থ শ্রেণি, ম্যারিগোল্ড ইন্টারন্যাশনাল হাই স্কুল, শ্যামলী, ঢাকা

আরও পড়ুন

×