ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঘোরাঘুরি

আমাদের স্কুলে ডট দিয়ে ছবি আঁকার দিন

আমাদের স্কুলে ডট দিয়ে ছবি আঁকার দিন
×

মাইসুন নাওয়াল রুদাহবা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৮

| প্রিন্ট সংস্করণ

১৫ সেপ্টেম্বর ছিল আন্তর্জাতিক ডট দিবস। এই ডট দিবসে মনের আনন্দে আমরা ডট দিয়ে ছবি এঁকেছি! রঙিন ডট বা বিন্দু কীভাবে ডালপালা মেলতে পারে, তা কেউ না দেখলে বুঝতেই পারবে না! জানি, তোমাদের অনেকের স্কুলেই ডট দিবসের বিশেষ আয়োজন ছিল। সেই দিন তোমরাও অনেক আনন্দ করেছো। তবে আমার কাছে সেই দিনটি বিশেষ ছিল, কারণ আমি এমন দিন এর আগে উদযাপন করতে পারিনি। মানে, এর আগে তো আমি স্কুলেই ভর্তি হইনি। ও, তোমাদের তো আমার স্কুলের নামই বলা হয়নি। আমার স্কুলের নাম– নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল। এটি ঢাকার ইস্কাটনের দিলু রোডে। তো, স্কুলে সেদিন আমি আমার নানুমণির সঙ্গে গিয়েছিলাম। নানুমণি আমাকে স্কুলে দিয়ে অনেকক্ষণ বসেছিলেন। বসে বসে আমাদের রং নিয়ে মজা করা দেখছিলেন। আমি নানুমণিকে ইশারায় ডেকেছিলাম যে আসো, আমরা একসঙ্গে রং করি। কিন্তু তিনি লজ্জা পেয়ে আসতে চাননি। আমি কোথাও গেলে এমন লজ্জা পাই। কেবল আমার স্কুলে পাই না!  
তো, সেদিন সবার অংশগ্রহণে পুরো স্কুল আঙিনা মুখর হয়ে ওঠে। ছোট-বড় সবাই তুলি ও রং দিয়ে ক্যানভাসজুড়ে নানা রঙের বৃত্ত এঁকে নিজেদের মতো করে ছবি আঁকে। রঙিন ডটগুলো কী সুন্দর ছবি হয়ে যেতে থাকে।
স্কুলের প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস বলেন, 
‘একটি ছোট্ট বিন্দু থেকেই যে বড় কোনো সৃষ্টির সূচনা হতে পারে, খেলার ছলে সেই ধারণাই শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে এই আয়োজনের মাধ্যমে।’ প্রিন্সিপাল মিসকে আমার খুব ভালো লাগে। তাঁর কথা কেবল শুনতেই ইচ্ছা করে। তিনি আমাদের খুব আদর করেন। 
শোনো, বিখ্যাত লেখক ও চিত্রশিল্পী পিটার এইচ রেনল্ডসের লেখা ‘দ্য ডট’ নামে জনপ্রিয় শিশুতোষ বই থেকে এই দিবসের অনুপ্রেরণা।
বইটির মূল চরিত্র ‘ভাশতি’ নামে এক ছোট মেয়ে। তার মিসের অনুপ্রেরণায় সে ড্রয়িং খাতার পাতায় রেগে শুধু একটি সাধারণ বিন্দু বা ‘ডট’ এঁকে দেয় এবং নিচে নিজের নাম সই করে। পরের দিন সে দেখে, শিক্ষিকা সেই সাধারণ ডটটিকে একটি চমৎকার ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে ঝুলিয়ে রেখেছেন। এই ঘটনা ভাশতির আত্মবিশ্বাসকে পুরোপুরি বদলে দেয় এবং সে আরও নতুন নতুন ডট তৈরি করতে শুরু করে। কী, মজার না? এবার আসল কথাটা বলি, আমি কিন্তু এই দিবসে স্কুলে থাকতে পারিনি; কারণ আমি জ্বরে ভুগেছি সেদিন। বাসায় শুয়ে শুয়ে আমি কেবল দিনটির কথা কল্পনা করেছিলাম। তবে দুদিন পর স্কুলে গিয়ে সেই আয়োজনের কথা শুনেছি বন্ধুদের কাছ! 
বয়স: ১+২+২ বছর; গ্রেড ওয়ান, নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল, দিলু রোড, ঢাকা

আরও পড়ুন

×