ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ভোরবেলায় শিউলিতলায়

ভোরবেলায় শিউলিতলায়
×
×

ঝরে পড়া এই শিউলি ফুলগুলো কুড়িয়ে নিয়েছে ফড়িংবন্ধু আল মামুন, তোমরাও নিতে চাও?

আল মামুন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৭:৩৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ০৮:৫০

| প্রিন্ট সংস্করণ

বর্ষার পরই প্রকৃতিতে শরৎ আসে। আমার সবচেয়ে প্রিয় ঋতু শরৎ। এই সময় প্রকৃতি সাজে নতুন রূপে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, নদীর ধারে সাদা কাশফুলের দোলা, আর শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ। গ্রামে বসবাস করলে শরৎঝতুর এই অপরূপ সৌন্দর্য প্রতিনিয়ত চোখে পড়ে। শরতের এই অপরূপ সৌন্দর্য দেখতে প্রায়ই বেরিয়ে পড়ি ভোরবেলায়। প্রথমে আমি যাই শিউলিতলায়। আমাদের বাড়ির সামনে এই গাছটি গন্ধ ছড়ায়! শিউলি গাছটির কাছে যেতে দেখি, গাছ থেকে শিউলি ফুল ঝরে পড়ে সবুজ ঘাসের ওপর ছেয়ে আছে। কী তার সৌরভ! তারপর সবুজ ঘাসের ওপর থেকে শিউলি ফুল কুড়িয়ে ঝুড়িতে রাখি। শিউলি ফুল কুড়ানোর সময়ও ভোরবেলায় মৃদু বাতাসে পুষ্পবৃষ্টির মতো গাছে থেকে তখনও ঝরে পড়ছিল শিউলি ফুল। শিউলি ফুলের ঝুড়িটা বাড়িতে রেখে পথ ধরি নদীর ধারের কাশবনে। সূর্য মামার  তখনেও পৃথিবীতে আগমন ঘটেনি! আস্তে আস্তে যখন সূর্য মামা উঁকি দিতে থাকে তখন আমি পৌঁছে যাই নদীর ধারের কাশবনে। সারি সারি কাশফুল। মৃদু বাতাসের সাথে কাশফুলের দোল খাওয়ার দৃশ্য দেখে আমার মন জুড়িয়ে যায়। তারপর সারি সারি কাশফুলের একটি সারিতে গিয়ে তাদের সাথে নরম রোদে কিছু ছবি তুলে নিই। কী যে ভালো লাগে! শরৎ যে ঋতুর রানী সেটি গ্রামে বসবাস না করলে হয়তো অজানাই থেকে যেত!

এইচএসসি পরীক্ষার্থী ২০২৬, কালীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর 

আরও পড়ুন

×