হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১৭:২১ | আপডেট: ২৬ জুন ২০২৬ | ১৭:৫২
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জন। এই সময়ে আরো ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৬০৯ জন মারা গেছে।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৬৩ জন ঢাকায় মারা গেছে। রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৭, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৬, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরো ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ৮৬৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে ৭৮৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ২৭৯ জন, রাজশাহীতে ৪২, সিলেটে ৬৪, চট্টগ্রামে ১৮৫, বরিশালে ১২১, ময়মনসিংহে ৩৯, খুলনায় ৪৫, রংপুরে ১১ জন।
এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা ৮১ হাজার ২৮৩ জন। যার মধ্যে ৭৭ হাজার ৬১৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছর। মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন।
- বিষয় :
- হামের উপসর্গ
- শিশুর মৃত্যু
- হাম
