ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এআই প্রযুক্তিসমৃদ্ধ নতুন চার মডেলের প্রিমিয়াম ওয়াশিং মেশিন উন্মোচন করলো ওয়ালটন

এআই প্রযুক্তিসমৃদ্ধ নতুন চার মডেলের প্রিমিয়াম ওয়াশিং মেশিন উন্মোচন করলো ওয়ালটন
×

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উদ্বোধন করছেন ওয়ালটন হোম অ্যাপ্লায়ান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৯:৩৩

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন বাজারে এনেছে উদ্ভাবনী ফিচারসমৃদ্ধ নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন। প্রিমিয়াম ক্যাটাগরির এসব নতুন মডেলে যুক্ত হয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর স্মার্ট ওয়াশ প্রযুক্তি, যা ব্যবহারকারীদের আরও সহজ ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা দেবে। 

মঙ্গলবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলো উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স বিভাগের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। সেসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং এআই ওয়াশিং মেশিন ডব্লিউডব্লিউএম-এটিটি৮০ ও ডব্লিউডব্লিউএম-এটিটি৯০। এআই প্রযুক্তিসম্পন্ন এসব মডেল কাপড়ের ধরন ও ওজন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করতে সক্ষম।

এছাড়া ফ্রন্ট-লোডিং সিস্টেমের ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টেইন ওয়াশ ফিচারসমৃদ্ধ দুটি মডেল ডব্লিউডব্লিউএম-এএফবি৮০ ও ডব্লিউডব্লিউএম-এএফবি৯০, ৮ কেজি ধারণক্ষমতার স্টিম ওয়াশ ফিচারযুক্ত ডব্লিউডব্লিউএম-এএফডি৮০ মডেল এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো মডেল ডব্লিউডব্লিউএম-এএফসি১২এম উন্মোচন করা হয়েছে।  

নতুন মডেলগুলোর মধ্যে ডব্লিউডব্লিউএম-এএফডি৮০ এবং ডব্লিউডব্লিউএম-এএফসি১২এম মডেলের ওয়াশিং মেশিনে রয়েছে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর। যা একই সাথে বিদ্যুৎ সাশ্রয় করে এবং কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরমেন্স নিশ্চিত করে। 

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের সিএমও জোহেব আহমেদ বলেন, ‘আধুনিক জীবনযাত্রার চাহিদা ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি গ্রাহকদের আগ্রহ বিবেচনায় রেখেই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে নতুন এই ওয়াশিং মেশিনগুলো দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘প্রতিনিয়ত সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ সাশ্রয়ী দামের নতুন নতুন মডেলের ওয়াশিং মেশিন ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে ওয়ালটন। ওয়ালটনের রিসার্চ এন্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা ওয়াশিং মেশিনে নিত্য নতুন অত্যাধুনিক ফিচার যোগ করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। এসব কারণে স্থানীয় বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের জনপ্রিয়তা দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে। শুধু তাই নয়; ওয়াশিং মেশিনসহ ওয়ালটনের তৈরি পণ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। ’

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ বলেন, ‘ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি দৃষ্টিনন্দন নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলোতে রয়েছে শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার ও বিএলডিসি মোটর, যা কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়া নির্দিষ্ট মডেলে সংযোজন করা হয়েছে ওয়াশার-ড্রায়ার প্রযুক্তি, যার মাধ্যমে একই মেশিনে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা মিলবে। ফলে ব্যবহারকারীরা পাবেন আরও দ্রুত, সহজ ও সময়সাশ্রয়ী লন্ড্রি সল্যুশন।’

অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন সদর দপ্তরে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিক মানের ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। সেখানে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রন্ট, টপ লোড অটোমেটিক ও সেমি অটোমেটিক টাইপের ৩০টি মডেলেরও বেশি ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে। এছাড়াও ইউরোপীয় এনার্জি স্ট্যান্ডার্ড অনুসরণে কমার্শিয়াল ওয়াশিং মেশিনও তৈরি করছে ওয়ালটন। ওয়ালটন ওয়াশিং মেশিনে একাধিক ভিন্ন ধরনের ঘূর্ণন কৌশল কাপড়কে কোনো ক্ষতি ছাড়াই ওয়াশ করে। রয়েছে টাচ-স্ক্রিন প্যানেল এবং স্টেইনলেস স্টিল ব্যবহার করায় ওয়ালটনের ওয়াশিং মেশিন হয় অনেক দীর্ঘস্থায়ী। 

আরও পড়ুন

×