সব ফ্লাইট বন্ধ করল রাশিয়া, মস্কো শাটডাউন
মস্কোর রাস্তায় টহলরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ০৭:০৩ | আপডেট: ২৬ মার্চ ২০২০ | ০৭:০৮
রাশিয়ার রাজধানী মস্কোতে সব ধরনের রেস্টুরেন্ট, বার, পার্ক ও দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে শুধু নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান ও ফার্মেসি খোলা থাকবে।
গত দুইদিনে দেশটিতে রেকর্ডসংখ্যক করোনাভাইরাসের রোগী শনাক্ত করার পর এ সিদ্ধান্ত নিল সরকার। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১২৪ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৪০ জন, যাদের মধ্যে মারা গেছেন তিন জন।
এছাড়া এয়ারলাইন্স ও চার্টার্ড ফ্লাইটসহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছে ক্রেমলিন। তবে রাশিয়ান নাগরিকদের ফিরিয়ে আনা ফ্লাইটগুলো চালু থাকবে। সূত্র: দ্য গার্ডিয়ান
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- রাশিয়া
- শাটডাউন
