ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

লকডাউনে যে ৬ কাজ জরুরি মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লকডাউনে যে ৬ কাজ জরুরি মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ০৭:২২ | আপডেট: ২৬ মার্চ ২০২০ | ০৮:১০

নভেল করোনাভাইরাসের জেরে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন বা অবরুদ্ধ পরিস্থিতি চলছে। বাংলাদশের বিভিন্ন জেলায় করোনার প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন করা হয়েছে।

লকডাউনের সময় দেশগুলোকে ছয়টি বিষয়ের দিকে নজর দিতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এগুলো ঠিকঠাক প্রয়োগ করলে করোনা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে বিষয়গুলো করতে বলছে সেগুলো হলো-

১. যতটা সম্ভব স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো। তাদের প্রশিক্ষণ দেয়া এবং সেবা কাজে নিয়োগ করা।

২. কমিউনিটি লেভেলে সংক্রমণ হতে পারে - এমন প্রতিটি ঘটনা খুঁজে বের করার ব্যবস্থা করা।

৩. টেস্ট করার জন্য সব ধরণের ব্যবস্থা ত্বরান্বিত করা।

৪. রোগীদের চিকিৎসা এবং তাদের আইসোলেট করার জন্য পর্যাপ্ত সুবিধার ব্যবস্থা করা।

৫. রোগীদের সংস্পর্শে আসা প্রত্যেকের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করা।

৬. কোভিড-১৯ মোকাবিলার জন্য আগে গ্রহন করা সরকারি পদক্ষেপগুলো পুর্নমূল্যায়ন করা।

এগুলো যথাযথভাবে অনুসরণ করলেই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকরী ভূমিকা দেবে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির দাবি, এসব ব্যবস্থাই ভাইরাসটির সংক্রমণ কমানোর সবচেয়ে ভালো উপায়, যাতে করে পরবর্তীতে এটি আবার না ছড়াতে পারে। এসব ব্যবস্থা নিশ্চিত করার পর স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান খুললেও অসুবিধা নেই, যতক্ষণ না আবারও ভাইরাসের প্রাদুর্ভাব শুরু না হয়। সূত্র: বিবিসি।

আরও পড়ুন

×